মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সিলেটে কার-মোটরসাইকেল সংঘর্ষে ছোট ভাই নিহত, বড় ভাই আহত


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
সিলেটে কার-মোটরসাইকেল সংঘর্ষে ছোট ভাই নিহত, বড় ভাই আহত

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাহসিন আহমদ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই তাহের আহমদ (১৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার চিকনাগুল খান চা-বাগান গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিলেটমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হরিপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই তাহসিন ঘটনাস্থলেই প্রাণ হারায়। তারা দুজনেই জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত বড় ভাই তাহেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।