সবুজ প্রান্ত প্রতিবেদক
৪ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের পাথর কোয়ারি সচল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সভা

সিলেটের দীর্ঘদিনের স্থবির পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। কোয়ারিগুলোর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে আগামী বৃহস্পতিবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের জরুরি সভা আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এই সভা ডাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০৮ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য এই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় বিশেষভাবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। এ ছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসকদেরও সভায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভার্চ্যুয়ালি এই গুরুত্বপূর্ণ সভায় যুক্ত হবেন।

‎সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো থেকে দীর্ঘদিন ধরে পাথর ও বালু উত্তোলন বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়ার কারণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় এর আগে আওয়ামী লীগ সরকার বা পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার পাথর উত্তোলনের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে স্থানীয় বাসিন্দা, কয়েক হাজার শ্রমিক এবং পরিবহন সংশ্লিষ্টরা দীর্ঘ সময় ধরে পরিবেশ রক্ষা করে অন্তত সনাতন পদ্ধতিতে হলেও কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এই খাতের সঙ্গে এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের ভাগ্য ও জীবিকা সরাসরি জড়িত।

‎উল্লেখ্য, গত সংসদ নির্বাচনের সময় কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর আসনের তৎকালীন প্রার্থী আরিফুল হক চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তিনি পরিবেশের ক্ষতি না করে পাথর কোয়ারি চালুর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসানও তাঁর নির্বাচনী এলাকা কানাইঘাটে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাথর উত্তোলনের বিষয়ে সংসদে জোরালো বক্তব্য রাখেন। মূলত জনস্বার্থ ও স্থানীয় অর্থনীতির কথা বিবেচনায় নিয়েই বৃহস্পতিবারের এই সভাকে কেন্দ্র করে কোয়ারি সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।