নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলবে সূচি মেনে

মধ্যপ্রাচ্যের তিনটি গন্তব্য বাদে বাকি সব রুটে আজ রোববার (১ মার্চ) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে দোহা, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটে কিছুটা পরিবর্তনের কথা জানিয়েছে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।

‎রোববার বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। তবে অনিবার্য কারণে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের ফ্লাইটগুলো নিয়মিত সময়সূচির বাইরে (রিশিডিউল) রাখা হয়েছে। ওই গন্তব্যের যাত্রীদের সংশোধিত সময়ের বিষয়ে সজাগ থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

‎বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাত্রীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা যেন কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন করা যায়, সেজন্য ফ্লাইটের নির্ধারিত সময়ের অন্তত ৪ ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে।

‎বিমান কর্তৃপক্ষ জানায়, বর্তমান পরিস্থিতিতে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় আপডেট বা পরবর্তী নির্দেশনা সময়মতো জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।