ক্রীড়া প্রতিবেদক, জকিগঞ্জ
২৭ ডিসেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বিপিএলের তারকাদের আগমন, ক্রিকেট উৎসবে মাতছে কানাইঘাট–জকিগঞ্জ

AddText 12 27 07.16.41 scaled
AddText 12 27 07.16.41 scaled

ক্রিকেটের উত্তাপে এবার জ্বলে উঠছে জকিগঞ্জ–কানাইঘাট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সিলেটের জনপ্রিয় দল ‘সিলেট টাইটান্স’-এর তারকা খেলোয়াড়দের আগমনে ক্রীড়ামোদী মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য ও উচ্ছ্বাস।

ফাহিম আল-ইসহাক ট্রাস্টের আমন্ত্রণে আগামী রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ‘ফাহিম আল-ইসহাক চৌধুরী মিলনায়তনে’ আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা সভায় অংশ নেবেন বিপিএলের এই তারকারা।

খেলোয়াড়দের আগমনকে ঘিরে ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের সচিব মাস্টার সাব্বির আহমদ ও সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী। তারা জানান, জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চলের শিক্ষা, চিকিৎসা ও আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা ফাহিম আল ইসহাক চৌধুরী ইতোমধ্যে সিলেট টাইটান্স দলের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন—যা এই অঞ্চলের জন্য গর্বের বিষয়।

তারা আরও জানান, সিলেট টাইটান্স দলে রয়েছে দেশি-বিদেশি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার। তাদের সরব উপস্থিতিতে জকিগঞ্জ-কানাইঘাট যেন রূপ নিচ্ছে এক ক্ষুদ্র ক্রিকেট নগরীতে। মাঠের বাইরেও ক্রিকেটের উন্মাদনায় মুখর হবে পুরো জনপদ।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর ফাহিম আল ইসহাক চৌধুরী স্টেডিয়ামে বসে সরাসরি সিলেট টাইটান্সের খেলা উপভোগ করবেন বলেও নিশ্চিত করা হয়।

বিপিএলের তারকাদের আগমন উপলক্ষে ইতোমধ্যে জকিগঞ্জ-কানাইঘাটের ক্রীড়ামোদী তরুণ সমাজ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নজিরবিহীন উৎসাহ-উদ্দীপনা। অনেকেই এটিকে এই অঞ্চলের ক্রীড়াঙ্গনের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।