সবুজ প্রান্ত
১৫ নভেম্বর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে দুই সহস্রাধিক মানুষ পেলেন ফ্রি চিকিৎসাসেবা

বিশ্বনাথ প্রতিনিধি :

‎সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) পৌরশহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পটি আয়োজন করে ‘বিশ্বনাথ উন্নয়ন ফোরাম’; ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিল ‘ইবনে সিনা হাসপাতাল লিমিটেড’।

‎এতে ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিভাগে রোগী দেখেন। উপজেলার ৮ ইউনিয়ন থেকে নানা বয়সী মানুষ সকাল থেকেই ক্যাম্পে ভিড় করেন।

‎প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইবনে সিনা হাসপাতালের পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। তিনি বলেন, শহরে গিয়ে উন্নত চিকিৎসা নিতে না পারা অসহায় মানুষের কথা বিবেচনায় রেখেই এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এবং আমি নির্বাচিত হলে তৃণমূল পর্যায়েই দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবো।”

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান।

‎উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচএম আক্তার ফারুক, ইবনে সিনা হাসপাতালের রিকাবী বাজার শাখার ইন-চার্জ মামুন সরকার এবং ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।