সবুজ প্রান্ত
৮ নভেম্বর ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি বছরের সব মাহফিল স্থগিতের ঘোষণা মিজানুর রহমান আজহারীর


নির্বাচনের আগে সব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারী

অনলাইন ডেস্ক : 

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী চলতি বছরের সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আজহারী তাঁর পোস্টে লিখেছেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।

ওই পোস্টের কমেন্টে তিনি জানান, গত বছর আটটি বিভাগে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলগুলোতে লাখো মানুষের উপস্থিতি দেখা গেছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যে পেশাদারিত্ব দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন ঘিরে সতর্ক সিদ্ধান্ত আজহারীর

আজহারীর ভাষ্যমতে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বড় আকারের সভা-সমাবেশ শুরু করেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে এসব রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন হবে।

তিনি বলেন, “জাতীয় স্বার্থে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাড়তি দায়িত্ব পড়বে। তাই এই সময় নতুন কোনো বড় আয়োজন করা যুক্তিযুক্ত নয়।”

আজহারী আশা প্রকাশ করেন, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তিনি আবারও দেশজুড়ে তাফসিরুল কুরআনের মাহফিল নিয়ে ফিরবেন।

নতুন উদ্যোগে সময় দিচ্ছেন আজহারী

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, সম্প্রতি প্রতিষ্ঠিত Hasanah Foundation–এর কার্যক্রমেও তিনি এখন সম্পৃক্ত আছেন। শিক্ষাক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদান রাখার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

“বর্তমানে ফাউন্ডেশনের কাজেই আমাকে পুরোপুরি মনোনিবেশ করতে হচ্ছে,” বলেন আজহারী।

সবশেষে তিনি অনুসারীদের উদ্দেশে বলেন, “সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১০

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১১

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৩

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৬

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৭

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৯

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।