সবুজ প্রান্ত
১৭ নভেম্বর ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাবিপ্রবির বাংলা বিভাগে যোগ দিলেন জকিগঞ্জের গোলাম রাব্বানী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজলের কৃতি শিক্ষার্থী গোলাম রাব্বানী। এ খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের হওয়া বইছে।

‎বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার মাধ্যমে নতুন দায়িত্বে যাত্রা শুরু করেন গোলাম রাব্বানী। তিনি শাবিপ্রবির বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন। গবেষণা ও প্রবন্ধ প্রকাশনা ছাড়াও দেশ-বিদেশের নানা একাডেমিক কর্মশালায় অংশ নিয়েছেন তিনি।

‎এর আগে তিনি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং পরে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

‎গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, “একই এলাকার দুই সন্তান শাবিপ্রবিতে শিক্ষকতা করছেন এটি আমাদের জন্য গর্বের। গোলাম রাব্বানীর এই সাফল্যে সবাই আনন্দিত।”

‎তিনি জানান, গোলাম রাব্বানীর পাশের বাড়ির সন্তান জসির আহমদ শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আগে থেকেই কর্মরত আছেন।

‎গোলাম রাব্বানীর পরিবার স্থানীয়ভাবে শিক্ষাবৃত্তির জন্য পরিচিত। তাঁর বাবা মরহুম মাওলানা ক্বারি আব্দুল হাসিব নোমানি ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পরিবারে আরেক ভাই ডা. গোলাম কিবরিয়া জকিগঞ্জের রাবেয়া খাতুন জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

‎গোলাম রাব্বানীকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, জসির আহমদ ও গোলাম রাব্বানী দুইজনই এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। শিগগিরই তাদের সম্মানে সংবর্ধনার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।