সবুজ প্রান্ত
১৪ নভেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ে অনলাইন জুয়া খেলায় ৪ জনের কারাদণ্ড

গোয়াইনঘাট প্রতিনিধি:

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অনলাইন জুয়া খেলার অপরাধে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

‎শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে জাফলংয়ের মামার বাজারসহ একাধিক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া এলাকার রহিজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২১), আফসের আলীর ছেলে ইমরান আহমদ (২০), হাফেজ মিয়ার ছেলে আবু হাসান (১৯) এবং লাখেরপাড় এলাকার মৃত তকলিছ আলীর ছেলে মো. আলীম উদ্দিন (৩৫)।

‎মোবাইল কোর্ট পরিচালনার সময় গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ, এএসআই রেজোয়ান মোল্লাসহ স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অভিযান শেষে যুবসমাজের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন,অনলাইন জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। মোবাইল ফোন হাতের নাগালে থাকায় অনেকেই অবৈধ জুয়ার ফাঁদে পা দিচ্ছে। এতে শুধু ব্যক্তির অর্থনৈতিক ক্ষতি নয়, নষ্ট হচ্ছে নৈতিকতা, পরিবারে তৈরি হচ্ছে অশান্তি এবং সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা। তরুণ প্রজন্মের প্রতিভা ও সময় ইতিবাচক কাজে ব্যবহৃত হওয়া প্রয়োজন। কোনোভাবেই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন,পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, মোবাইলে কী ব্যবহার করছে এসব বিষয়ে নজরদারি বাড়াতে হবে। সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সহজ হবে।

‎তরুণ সমাজকে আহ্বান জানিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, আপনারা পড়ালেখা, কাজ, সৃজনশীল উদ্যোগ ও সুস্থ বিনোদনে সময় দিন। নিজের ভবিষ্যৎ অন্ধকার করার মতো কাজ থেকে দূরে থাকুন। আমরা সবসময় তরুণদের পাশে আছি; তবে অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।