দেশের স্বর্ণের বাজারে আজও ( ১০ নভেম্বর) স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১ নভেম্বর) ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করেছিল। এই নতুন দাম রোববার (২ নভেম্বর) থেকে বাজারে কার্যকর হয়েছে এবং আজকের বাজারেও সেই নতুন দামই বহাল রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণেই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন : আজকের বাজারে স্বর্ণের দাম কত – ১১ নভেম্বর ২০২৫
স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।