সবুজ প্রান্ত
৮ মে ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্ত দিয়ে ১৫ জনকে জোরপূর্বক ফেরত পাঠালো ভারত

সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অনুপ্রবেশের পরপরই তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলা ভাষায় কথা বলছে এবং নিজেদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে দাবি করেছে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, পাঁচ বছর ধরে ভারতের আসাম রাজ্যে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ হঠাৎ তাদের ঘরবাড়ি ভেঙে দেয় এবং হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিকভান্ডার এলাকায় নিয়ে গিয়ে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ ধলই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ‘পুশ ইন’ করে।

তারা আরও জানায়, তাদের সঙ্গে আরও শতাধিক ব্যক্তি ছিল, যাদের বিভিন্ন সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন সীমান্তে কারা পাঠানো হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নয়।

স্থানীয় মাধবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য বিনা রানী দেব বলেন, বিজিবি যখন তাদের থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু পরে তাদের থানায় না নিয়ে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মানধবপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ন শীল বলেন, “সীমান্ত এলাকায় আরও লোকজন জড়ো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিজিবি এখন সর্তক অবস্থানে আছে।”

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, “আটক ব্যক্তিরা বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”তিনি আরও জানান, এ ঘটনার পর মৌলভীবাজারের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।