সবুজ প্রান্ত
৮ মে ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে উত্তেজনা, জনতার বাধায় পিছু হটে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসিয়া হাওরে সীমান্ত চিহ্নিতকরণ যৌথ জরিপ ঘিরে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ১২৭৮ ও ১২৭৯ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যৌথ জরিপ কার্যক্রম শুরুর কিছুক্ষণের মধ্যেই বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, যা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। উত্তেজিত জনতার বাধার মুখে জরিপ কার্যক্রম ব্যাহত হয় এবং শেষপর্যন্ত জরিপ দলকে ফিরে যেতে হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জরিপ কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকার ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার দল এবং বিজিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী সীমান্ত চিহ্নিতকরণে কাজ শুরু হলেও বিএসএফের আচরণে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের শান্ত করে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়। উত্তেজনা প্রশমিত হওয়ার পর বিএসএফ সদস্যরাও পিছু হটে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। তবে এই জরিপ কার্যক্রমের বিষয়ে উপজেলা প্রশাসনকে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।”

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “বিএসএফের আপত্তির পরও যৌথ জরিপের জন্য নির্ধারিত সময়ে প্রতিনিধি দল গিয়েছিল। তবে স্থানীয় জনতার উপস্থিতি এবং উত্তেজনায় বিএসএফকে ফিরে যেতে হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।”

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি-বিএসএফের নিয়মিত টহল কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।