সবুজ প্রান্ত
১ মে ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

কানাইঘাট প্রতিনিধি ::
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিক সেন্টার থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল-নূর টাওয়ারের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ ফয়েজ আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নায়েবে আমীর ও ফেডারেশনের জেলা উপদেষ্টা হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন খান, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, উপদেষ্টা মাস্টার ফয়সল আহমদ ও মাওলানা মাহবুবুর রহমান এবং পৌর শাখার উপদেষ্টা ইকবাল হোসেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর সভাপতি জুবায়ের আহমেদ ইউসুফ, উপজেলা সহ-সভাপতি আবু ত্বায়িব শামিম, আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক ব্যাংকার কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ, সমাজসেবা সম্পাদক হাফিজ দিলওয়ার হোসেন, পৌর সাধারণ সম্পাদক সবজেল আহমদ, সহ-সভাপতি হাদে আহমদ, আব্দুল খালিক কালাই ও ভূইয়া আহমেদ।
এছাড়া সমাবেশে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ—পরিবহন, নির্মাণ, মিনি পাওয়ার টিলার ও দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১০

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১১

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১২

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৩

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৪

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৫

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৬

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৮

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৯

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।