সবুজ প্রান্ত
১৮ মে ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কৃষি কর্মকর্তার গাড়িচালকের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি:

জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার গাড়িচালক আবু হানিফের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার দাস তদন্ত শুরু করেছেন।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন মাইজকান্দি, কসকনকপুর ও কেছরী গ্রামের অন্তত সাতজন ভুক্তভোগী। তারা দাবি করেন, কৃষি কার্ড ও চাকরি দেওয়ার কথা বলে আবু হানিফ তাদের কাছ থেকে ১৫ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। কেউ কেউ টাকা ফেরত পেলেও অধিকাংশ এখনো পাননি।

এছাড়া ভূমি অফিসের এক নিরাপত্তা প্রহরীর আসবাবপত্র বিক্রির অভিযোগ এবং অফিসের পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে পরকীয়ার মাধ্যমে বিয়ে করে পরে তালাক দেওয়ার ঘটনাও রয়েছে। এসব নিয়ে কৃষি অফিসে চরম অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে।

অভিযোগ অস্বীকার করে আবু হানিফ বলেন, “চাকরির বিষয়ে আত্মীয়ের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছি। একটি মহল ষড়যন্ত্র করছে।” তার স্ত্রী দিলারা বেগম বলেন, “বিয়ের পর আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল মুমিন বলেন, “কিছু অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।