সবুজ প্রান্ত
৩ মে ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নভোএয়ারের ফ্লাইট হঠাৎ বন্ধ, যাত্রীদের ফেরত টাকার আশ্বাস

নভোএয়ারের ফ্লাইট হঠাৎ বন্ধ, যাত্রীদের ফেরত টাকার আশ্বাস

বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার সাময়িকভাবে তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান বহরের পরিদর্শন এবং বিক্রয় প্রক্রিয়া চলমান থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিন এই বন্ধ অব্যাহত থাকবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, নভোএয়ার বর্তমানে পাঁচটি এটিআর ৭২-৫০০ মডেলের বিমান বিক্রির উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে বিমানের ইন্সপেকশন শুরু হয়েছে। কোম্পানিটির অভ্যন্তরীণ সূত্র বলছে, এ মাসের মধ্যেই বিক্রয় প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২০ এপ্রিল থেকে নভোএয়ার নতুন টিকিট বিক্রি বন্ধ করে এবং ২ মে থেকে সমস্ত ফ্লাইট চলাচল স্থগিত করে। অর্থনৈতিক চাপে থাকা এই সংস্থাটি নতুন বিনিয়োগকারীর খোঁজে রয়েছে। যদি নতুন বিনিয়োগ নিশ্চিত করা না যায়, তাহলে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

বর্তমানে নভোএয়ার দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীর মতো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছিল। তবে আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, নতুন বিনিয়োগকারী যুক্ত হলে বিমান বিক্রি না করে আবার ফ্লাইট চালু করা হবে। অন্যথায় প্রতিষ্ঠানটি অন্তত তিন মাসের জন্য কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হবে। এই সময়েও কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা চালু থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে নভোএয়ার প্রায় ৬০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। তবে কোভিড-১৯ মহামারী, ইউক্রেন যুদ্ধজনিত জ্বালানির মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজার সংকোচনের কারণে প্রতিষ্ঠানটি টিকে থাকতে হিমশিম খাচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নভোএয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। দুই সপ্তাহ পর পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিষ্ঠানটি আবার কার্যক্রম শুরু করতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

বর্তমানে যাত্রীদের টিকিটের অর্থ ফেরতের প্রক্রিয়া চলছে। নভোএয়ার আশ্বাস দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।