সবুজ প্রান্ত
৬ মে ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুলতানপুর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে, প্যানেল চেয়ারম্যানকে দেওয়া ভারপ্রাপ্ত দায়িত্ব কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ (রুল) জারি করেছেন আদালত।




চেয়ারম্যান রফিকুল ইসলামের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মজুমদার রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।




রফিকুল ইসলাম জানান, দুটি ফৌজদারি মামলায় আত্মসমর্পণ করে তিনি কিছুদিন জেল হাজতে ছিলেন। এই অনুপস্থিতির সময়ে প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ১৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৬ এপ্রিল সিলেটের জেলা প্রশাসকের কাছে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন করেন।

তবে যথাসময়ে তার আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট (নম্বর ৬৪৯৪/২০২৫) দায়ের করেন। হাইকোর্ট ১৫ দিনের মধ্যে তার আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন এবং রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের ৩ সপ্তাহ সময় দেন।




উল্লেখ্য, ৫ আগস্টের পর দায়ের হওয়া দুটি মামলায় রফিকুল ইসলামের নাম রয়েছে। একটি মামলার বাদী জাফর আহমদ এবং অপরটির বাদী মিলন আহমদ। মামলাগুলোতে রফিকুল ইসলামের পাশাপাশি ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, আশরাফুল আম্বিয়াসহ আরও কয়েকজন জনপ্রতিনিধি আসামি হিসেবে রয়েছেন। একই মামলায় অভিযুক্ত অন্য চেয়ারম্যানরা দায়িত্ব পালন করলেও রফিকুল ইসলামকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।