সবুজ প্রান্ত
৪ মে ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কৃষকদলের কর্মী সমাবেশে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৬

জকিগঞ্জ প্রতিনিধি  : জকিগঞ্জে কৃষকদলের কর্মী সমাবেশে এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৩ মে) বিকেল ৪টার দিকে স্থানীয় ইখওয়ান সেন্টারে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষকদল।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, কর্মী সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুক আহমদের বক্তব্যকে কেন্দ্র করে কয়েকজন নেতা আপত্তি জানান এবং প্রতিবাদ করেন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুন্না চৌধুরী, এরপর বক্তব্য দেন আব্দুস সালাম এবং পরে মাসুক আহমদ। তার বক্তব্যের পরপরই অপ্রীতিকর পরিস্থিতির সূচনা হয়।

সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ও এই অনুষ্ঠানের সভাপতি ইকবাল আহমদ তাপাদার বলেন, “এটি একটি পরিকল্পিত বিশৃঙ্খলার প্রচেষ্টা ছিল। তবে সিনিয়র নেতৃবৃন্দ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।”

এ বিষয়ে জানতে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খালেদ আহমদ জানান, “সংঘর্ষে আহত ২৬ জনের মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।”

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।