সবুজ প্রান্ত
১৭ মে ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আল-ইসলাহ’র জরুরি সভা অনুষ্ঠিত

হজ্বে রওয়ানা দিচ্ছেন সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম

জকিগঞ্জ প্রতিনিধি  :

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলমের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষে এক দোয়া মাহফিল ও সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে গত শনিবার (১৭ মে) বিকেল ২টায় জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা কনফারেন্স হলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী। উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আনসারী, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন। উপস্থিত ছিলেন উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি— হাফিজ হাবিবুর রহমান, সদস্য জামাল আহমদ।

সভায় মাওলানা কুতবুল আলম হজ্বের সফর যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য সকলের কাছে দোয়া চান। নেতাকর্মীরাও পবিত্র স্থানগুলোতে তাঁদের জন্য দোয়া করার অনুরোধ জানান।

এছাড়াও সভায় আগামী ১৪ জুন, শনিবার পবিত্র ঈদুল আদ্‌হা-পরবর্তী ঈদ পুনর্মিলনী সভার তারিখ নির্ধারণ করা হয়। সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম হজ্ব পালন শেষে দেশে ফিরে আসা পর্যন্ত উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।