মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

গোলাপগঞ্জ থেকে জকিগঞ্জের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

সিলেটের গোলাপগঞ্জে হেতিমগঞ্জ মোল্লাগ্রামের একটি ভাড়া বাসা থেকে লাকি বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩ মে) দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত লাকি বেগম জকিগঞ্জ উপজেলার  এওলাসার গ্রামের অটোরিকশা চালক আব্দুর রশিদের স্ত্রী।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত লাকি বেগম চার সন্তানের জননী ছিলেন।