সবুজ প্রান্ত
১ মে ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে জমি বিরোধে রক্তাক্ত ট্র্যাজেডি: ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।




নিহত ফাহিম ওই গ্রামের মাওলানা আব্দুল হালিমের ছেলে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাহিমদের পরিবারের সঙ্গে পাশের বাড়ির ফুফুর পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাত ১০টার দিকে এ নিয়ে কথাকাটাকাটি শুরু হলে তা দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে ফুফাতো ভাই সাঈদ আহমদ ধারালো ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করেন।




নিহতের ভাই কামরান হোসেন জানান, “ফাহিম প্রতি বৃহস্পতিবার শহর থেকে বাড়ি আসতো। এবার একদিন আগেই বাড়ি আসে। এরপরই ফুফু ও তার ছেলেরা তাকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সাঈদ ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। আমি তখন বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ রক্ষা হয়নি।”

বর্তমানে নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।