সবুজ প্রান্ত
২৯ মার্চ ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, সৌদি আরবে চাঁদ দেখার অপেক্ষা

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল ঘোষণা দিয়েছে, দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) রাতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে, তবে সেটি খালি চোখে দেখা যাবে আগামীকাল রোববার। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে সোমবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ দেশটির মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং গাজা ও ফিলিস্তিনের জন্য দোয়া, দান ও সহায়তার আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলো শনিবার (২৯ মার্চ) সন্ধ্যার পর ঈদের চাঁদ দেখার চেষ্টা করবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সৌদি আরবসহ অধিকাংশ দেশে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। তবে কিছু বিশেষ প্রযুক্তির সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। সৌদি আরবের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ৩০ মার্চ। তবে চাঁদ দেখা না গেলে ঈদ এক দিন পিছিয়ে যেতে পারে।

ভৌগোলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়া সবসময় সবার আগে ঈদের ঘোষণা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সৌদি আরবের ঘোষণা অনুযায়ী অনেক দেশ ঈদ উদযাপনের সময়সূচি নির্ধারণ করবে। অনেক মুসলিম দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপনের আশা করছে, আবার কিছু দেশ চাঁদ দেখার ভিত্তিতে ঈদ নির্ধারণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।