সবুজ প্রান্ত
২৮ নভেম্বর ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের বিশ্বকাপ’ খ্যাত বিগ বাজেটের ফুটবল টুর্ণামেন্ট ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের আয়োজনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ বুধবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ শেখ আবুল বাশারের বাসা ভবন প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ জানুয়ারী পৌর শহরের শ্রীধরপুর গ্রামের মাঠে পর্দা উঠতে যাওয়া ফুটবল টুর্ণামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগীতা চেয়েছেন অর্থদাতা ও আয়োজকবৃন্দ। 

বিশ্বনাথ উপজেলার সেরা ৮টি ও সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার সেরা ৮টি’সহ মোট ১৬টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে মেগা ওই ফুটবল টুর্ণামেন্টটি। এতে চ্যাম্পিয়ন মানি থাকবে নগদ ৩ লক্ষ টাকা ও একটি ট্রফি এবং রানারআপ মানি থাকবে নগদ ২ লক্ষ টাকা ও একটি ট্রফি। প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে থাকবে নগদ ১ হাজার টাকা ও একটি ট্রফি। এছাড়া এবারের টুর্ণামেন্টে প্রথম বারের মতো দর্শকদের জন্য র‌্যাফেল ড্র’র মাধ্যমে থাকছে নগদ ১ লক্ষ টাকা জয়ের সুবর্ণ সুযোগ। 
প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধনী ম্যাচসহ প্রত্যেকটি ম্যাচ মাঠে (শ্রীধরপুর গ্রামে) গিয়ে উপভোগ করার জন্য সর্বস্তরের ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন অর্থদাতা প্রবাসীরা ও আয়োজকবৃন্দরা। 
বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টুর্ণামেন্টের অন্যতম পৃষ্টপোষক ও শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার। সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, পৌর শহরের শ্রীধরপুর গ্রামের মুরব্বী সোলেমান খান বাবুল, বিএফসি ফুটবল একাডেমির সভাপতি লুৎফুর রহমান জুয়েল। 
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লোকমান মিয়া, সহ সভাপতি হেলাল আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সহ সভাপতি মিছবাহ উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।