সবুজ প্রান্ত
৪ জানুয়ারী ২০২৪, ৪:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোন ধরনের অপপ্রচার কেটলি মার্কার বিজয় ঠেকাতে পারবে না

কানাইঘাটে মাও. হুছামুদ্দীন চৌধুরী
কোন ধরনের অপপ্রচার কেটলি বিজয় ঠেকাতে পারবে না

জুবায়ের আহমদ, কানাইঘাট থেকে ফিরে ;

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, আলিম-উলামা অধ্যুষিত কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের জনসাধারণ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দলমতের উর্ধ্বে উঠে সবাই তার প্রতীক কেটলি মার্কাকে সমর্থন করছে। কেটলি মার্কার পক্ষে গণজোয়ার দেখে নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু কোন ধরনের অপপ্রচার ৭ জানুয়ারির নির্বাচনে কেটলি মার্কার বিজয় ঠেকাতে পারবে না। বুধবার বিকাল ৩ টার সময় কানাইঘাট উত্তর বাজারে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কেটলি মার্কার সমর্থনে বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
কেটলি মার্কার সমর্থনে দুপুর থেকে কানাইঘাট ও আশপাশের এলাকা থেকে মিছিল সহকারে নির্বাচনী সমাবেশে জড়ো হন সমর্থকরা।
কানাইঘাট আওয়ামী লীগ নেতা খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদের পরিচালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় সংসদে ধর্ম-বর্ণ নির্বিশেষে সভার পক্ষে কথা বলার জন্য ইতিমধ্যে ধর্মীয় সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে তিনি কথাও বলেছেন। এবারের নির্বাচন উন্মুক্ত হওয়ায় আওয়ামীলীগসহ অন্যান্য দল এবং আলিম-উলামারা তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। নির্বাচিত হলে তিনি সরকারি-কওমি মাদ্রাসার কোন বিবেদ না করে ইসলামের স্বার্থে এবং কানাইঘাট-জকিগঞ্জের মানুষের কল্যাণে ইনসাফ ভিত্তিক ভাবে সবাইকে নিয়ে কাজ করবেন।

তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে কেটলি প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান। সেই সাথে সিলেট-৫ আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

নির্বাচনী সমাবেশে আনজুমানে আল-ইসলাহ, তালামিযে ইসলামিয়া, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা সহ অন্যান্য দলের অনেকের উপস্থিতিতে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলনা নূরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট সিরাজুল হক, আওয়ামী লীগ নেতা ও সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আজমল হোসেন, হিন্দু কমিউনিটি নেতা রাজেশ রায়, জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, তালামিযের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান, সিলেট বারের আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা তোতা মিয়া, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।