সবুজ প্রান্ত
৭ জানুয়ারী ২০২৪, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৫ আসনে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বিশাল ব্যবধানে বিজয়ী

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা ::

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্রপ্রার্থী আনজুমানে আল-ইসলাহ’র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। দুটি উপজেলায় ১৫৮ টি কেন্দ্রে কেটলি প্রতিকের মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পেয়েছেন ৪৭১৫৩ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রতিনিধি মাসুকউদ্দীন আহমদ পেয়েছেন ৩২৯৭৩ টি ভোট। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ১৪১৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহত্তর সিলেটের ১৯ টি আসনের মধ্যে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনটি বরাবরই ইসলামপ্রিয় জনতার পুণ্যভূমি। সেই পাকিস্তান আমল থেকে ভোটের মাঠে  এই আসনে আলেম উলামা, পীর-মাশায়েখদের পদচারণার ইতিহাস বেশ গৌরবের। ১৯৬২ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন খলিফায়ে বদরপুরী, শায়খুল হাদীস আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) । সে সময় এই আসন সিলেট সদর পর্যন্ত বিস্তৃত ছিল। স্বাধীনতার পর ১৯৯১ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন শায়খুল হাদীস মাওলানা উবায়দুল হক উজিরপুরী (রহ.)। ২০০১ সালেন নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন অধ্যক্ষ মাওলানা ফরীদউদ্দীন চৌধুরী। স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রায় সব কটি জাতীয় নির্বাচনে ইসলামি দলগুলোর নেতারা হয় সংসদ সদস্য নতুবা দ্বিতীয় হয়েছেন। এ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে একমাত্র আলেম মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর পালে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্থরের মানুষের বাধভাঙ্গা জোয়ার ছিল। সকল ভেদাভেদ ভূলে জকিগঞ্জ-কানাইঘাটের সর্বস্থরের আলেম উলামা ও ধর্মপ্রান মানুষের সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়েছেন মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বুহত্তর সিলেট অঞ্চলে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর অনুসারীদের ভোটের পরিসংখ্যান ব্যাপক। প্রতিটি নির্বচনে আল্লামা ফুলতলী প্রতিষ্ঠিত আনজুমানে আল-ইসলাহকে ভোটের মাঠে বিগ ফ্যাক্টর হিসেবে ধরা হয়। অধিকাংশ উপজেলায় এক চেটিয়া আধিপত্য রয়েছে ফুলতলী অনুসারীদের। এ কারণে আল ইসলাহর ভোট টানতে আওয়ামী লীগের নজর মাও. হুছামুদ্দীনের দিকে ছিল সবসময়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।