সবুজ প্রান্ত
১১ ডিসেম্বর ২০২৩, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে সর্বস্থরের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই

জকিগঞ্জ প্রতিনিধি  ::
সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হলে একাত্তর বিধি অনুযায়ী দলীয় সিন্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়া যায় না, তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে সর্বস্থরের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, ঐসব দলের নির্যাতিত নেতৃবৃন্দ এবং অধিকার ও সুবিধা বঞ্ছিত মানুষের পক্ষে সংসদে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে মাদ্রাসা শিক্ষার স্বকিয়তা রক্ষাসহ পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী বিষয়াদি দুরীকরণে সাহসী ভূমিকা পালন করবো।
সোমবার দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিতত ছিলেন আনজুমানে আলইসলার সাংগঠনিক সম্পাদক মাও. মাহমুদ হাসান চৌধুরী রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও. কুতবুল আলম, মাও. ছালিক আহমদ, মাও. ফারহান আহমদ চৌধুরী রেদা, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাও.ফদ্বলুর রহমান, তালামীযের কেন্দ্রীয নেতা ইসলাম উদ্দীন চৌধুরী, সিলেট জেলা তালামীয নেতা শাকের আহমদ, উপজেলা তালামীয সভাপতি আলীম উদ্দীন, সাবেক সভাপতি আবু সায়িদ আশিক, সাধারণ সম্পাদক সাদিকুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাও. হুছামুদ্দীন চৌধুরী বলেন, জাতীয় সংসদ হলো দাবী আদায়ের সর্বোচ্চ ফোরাম। সেখানে যে কোনো কথা বললে, তা সহজে সরকার ও  জাতির কাছে পৌছে যায়। তাই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে দলীয় নেতাকর্মীও আল্লামা ফুলতলী (রহ.)-এর ভক্ত-মুরিদানের মতামত নিয়েই নির্বাচনে প্রার্থী হয়েছি। সুষ্টু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রতিযোগিতার মনোভাব বজায় রেখে সকল পক্ষকে শান্তি শৃংখলা ও উৎসবমূখর নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহবান জানান। সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই আমাকে সংসদে দেখার আহবান জানিয়ে আসছেন। তিনি আরোও বলেন, স্থানীয় উন্নয়নের ব্যাপারে সকল প্রকার বৈষম্য ও আঞ্চলিকতার উর্ধ্বে থেকে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিগত দিনের মতো সুখে দুখে মানুষের পাশে থাকবো।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি শ্রীকান্ত পাল, কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক জালালাবাদ প্রতিনিধি এখলাছুর রহমান, দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা জুবায়ের আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আল-হাসিব তাপাদার, জকিগঞ্জ এস টিভির রহমত আলী হেলালী, জকিগঞ্জ ওয়ান টিভির মুর্শেদ লস্কর, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি আব্দুল মুকিত, জকিগঞ্জ আই টিভির জাহাঙ্গীর শাহেদ, জকিগঞ্জ টিভির আহমদ হুসেন আইমান ও জামাল আহমদ, জকিগঞ্জ ভিউর সম্পাদক আহমদ আল মনজুর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।