সবুজ প্রান্ত
১১ ফেব্রুয়ারী ২০২৩, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কিত দুটি পাঠ্যপুস্তক প্রত্যাহার: মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কৃতজ্ঞতা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিতর্কিত দুটি পাঠ্যপুস্তক প্রত্যাহার ও তিনটি পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের ঘোষণার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন কারিকুলামের আলোকে প্রণীত প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিভিন্ন বইয়ে কুরআন-সুন্নাহ বিরোধী ও আপত্তিকর নানা বিষয় রয়েছে। কারিকুলামের মধ্যেও রয়েছে বহু অসঙ্গতি। এসকল বিষয় নিয়ে আমরা গত ১২ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে সাক্ষাত করলে তিনি পাঠ্যপুস্তকের আপত্তিকর বিষয়সমূহ দেখে বিস্ময় প্রকাশ করেন এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। আমাদের দাবি আমলে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পাঠ্যপুস্তক সংশোধনের নির্দেশনা প্রদান করেন। সাক্ষাতের পরদিন থেকেই আমরা তাঁর আশ্বাসের বাস্তবায়ন লক্ষ্য করতে থাকি। এরই ধারাবাহিকতায় গতকাল এনসিটিবি বিতর্কিত দুটি বই প্রত্যাহার এবং তিনটি বই সংশোধনের ঘোষণা দিয়েছে। আমরা এজন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিবৃতিতে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মাদরাসার জন্য স্বতন্ত্র কারিকুলাম ও পাঠ্যপুস্তক প্রণয়ন, মাদরাসার মূল বিষয়সমূহ (কুরআন, হাদীস, আরবী প্রথম পত্র, আরবী দ্বিতীয় পত্র এবং আকাইদ ও ফিকহ) ঠিক রেখে সাধারণ বিষয়সমূহের মধ্যে সমন্বয় সাধন করে মাদরাসার জন্য ১০টি বিষয়ে ১০০০নম্বর নির্ধারণ এবং বিতর্কিত অন্যান্য বই ও পাঠসমূহ প্রত্যাহারের পাশাপাশি সকল বই থেকে বিবর্তনবাদসহ কুরআন-সুন্নাহবিরোধী ও আপত্তিকর বিষয়সমূহ বাদ দিয়ে যথাদ্রুত তা সংশোধনের আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।