সবুজ প্রান্ত
২৬ মার্চ ২০২০, ১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা কার্ড থেকে টাকা আনা যাবে বিকাশে

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
চলমান এই জরুরি পরিস্থিতিতে গ্রাহকরা এজেন্ট পয়েন্টে গিয়ে ক্যাশ ইন না করে ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং তা প্রয়োজন অনুযায়ী খরচ করতেও পারবেন। যে কোনো ভিসা কার্ড থেকে এখন খুব সহজেই কোনো ধরনের চার্জ ছাড়াই বিকাশ একাউন্টে টাকা আনা যাবে। বিকাশের অ্যাড মানি সেবায় দেশের লাখ লাখ গ্রাহক বাংলাদেশের যেকোনো ব্যাংকের ইস্যুকৃত ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন। এ সেবায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ এবং ভিসা নির্বাচন করে, ভিসা কার্ডের তথ্য সংযুক্ত করে, টাকার পরিমাণ, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তাৎক্ষণিকভাবেই টাকা বিকাশ একাউন্টে চলে আসবে। পরবর্তীতে সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে ভিসা কার্ড থেকে টাকা আনার সুবিধার্থে গ্রাহক চাইলে একটি বা একাধিক ভিসা কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

ভিসা থেকে বিকাশে টাকা আনার এই অ্যাড মানি সার্ভিস গ্রাহকদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত করবে এবং একই সাথে বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, টিকিট কেনা, বীমার কিস্তি পরিশোধ, মানি ট্রান্সফার ইত্যাদির মতো প্রয়োজনীয় সেবার ব্যবহারে আরো স্বাচ্ছন্দ্য এনে দেবে।

বিশেষ করে চলমান এই জরুরি পরিস্থিতিতে গ্রাহকরা এজেন্ট পয়েন্টে গিয়ে ক্যাশ ইন না করে ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং তা প্রয়োজন অনুযায়ী খরচ করতেও পারবেন।

ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র বলেন, ‘বাংলাদেশে আমাদের শক্তিশালী পার্টনারশিপ গুলোর মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমের উন্নয়নে কাজ করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পরিশোধ সেবা শুরু করার পর এবার সকল ভিসা গ্রাহকদের জন্য অ্যাড মানি সার্ভিস চালু করতে পেরে আমরা আনন্দিত। ভিসা ও বিকাশের বিশাল সংখ্যক গ্রাহকের জন্য এই সেবা দেশজুড়ে ডিজিটাল পেমেন্টকে আরো সহজ ও ঝামেলাবিহীন করবে।’

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, ‘ভিসার সাথে আমাদের অংশীদারিত্ব ডিজিটাল ইকোসিস্টেমকে আরো সমৃদ্ধ করবে যেখানে ব্যাংক, কার্ড ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসম্পর্ক দেশজুড়ে ডিজিটাল লেনদেনের সুযোগকে আরো বিস্তৃত করবে। আমরা বিশ্বাস করি, ঝামেলামুক্ত, নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট সেবার জন্য আমরা যে কঠোর পরিশ্রম করছি তা নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমিয়ে ক্যাশলেস সমাজ গঠনে সহায়তা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১০

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১১

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১২

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১৩

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৪

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৫

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৬

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৭

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৮

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৯

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।