সবুজ প্রান্ত
২৭ মার্চ ২০২০, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়ার আহ্বান

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফেরত যেতে জরুরিভাবে দেশটির ঢাকাস্থ দূতাবাস আহ্বান জানিয়েছে।

শুক্রবার এক জরুরি বার্তায় যুক্তরাজ্যের ঢাকাস্থ দূতাবাস এই আহ্বান জানায়।

বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলছি, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচ্যাস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম তিনজনের করোনা ভাইরাস আক্রান্তের সংবাদ আসে। শুক্রবার পর্যন্ত দেশে মোট ৪৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। আর মারা গেছেন পাঁচজন।

করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় গতকাল মালয়েশিয়া ও ভুটানের প্রায় সাড়ে ৩০০ নাগরিক আলাদা তিনটি ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন। এর মধ্যে ভুটানের ড্রুক এয়ারের দুটি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক এবং মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সে দেশের অন্তত ২৩০ জন নিজেদের দেশে ফিরে গেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন ও ভুটান দূতাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২২ মার্চ ইউরোপীয় কূটনীতিক, তাদের পরিবার এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশের নাগরিকরা নিজ নিজ দেশে ফেরার উপায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় কূটনীতিকরা।

ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের একটি অংশও ঢাকা ছাড়তে চায় বলে জানা গেছে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউরোপের কূটনীতিকদের বলা হয়েছে, যেকোনো দেশ চাইলে ভাড়া করা উড়োজাহাজে তাদের নাগরিকদের ঢাকা থেকে দেশে নিয়ে যেতে পারে। তবে যে উড়োজাহাজ ঢাকায় আসবে, সেটিকে কোনো যাত্রী ছাড়াই ঢাকায় আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।