সবুজ প্রান্ত
২৭ অগাস্ট ২০১৯, ১২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আপনারা একা নন আমরা পাশে আছি থাকব কাশ্মীরিদের উদ্দেশ্যে ইমরান খান

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
অধিকৃত কাশ্মীরে ভারতীয় নির্যাতন ও নিষ্পেষণ বিশ্ববাসীকে জানাতে এবং সেখানকার ৮০ লাখ মানুষের সাথে সংহতি প্রকাশের লক্ষ্যে প্রতি সপ্তাহে একদিন ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আধা ঘণ্টা সব পাকিস্তানীকে রাস্তায় নেমে আসার আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ আহবান জানান। প্রায় ২৪ মিনিটের ভাষণে কাশ্মীরিদের আশ্বস্ত করে তিনি বলেন, বিশ্বের কেউ থাকুক বা না থাকুক আমরা পাকিস্তানিরা আপনাদের সাথে আছি। তিনি আরো বলেন, এক সময় বসনিয়ার গণহত্যা চালানো হয়েছে। গণমাধ্যমে আস্তে আস্তে প্রকাশ পাবার সঙ্গে সঙ্গে বিশ্বে সচেতনতা তৈরি হয়েছে, জনমত তৈরি হয়েছে এবং সবশেষে গণহত্যা বন্ধ হয়েছে। আমরাও কাশ্মীরে যে নির্যাতন-নিষ্পেষণ চলছে তা বিশ্বের দরবারে তুলে ধরছি, অতীতেও তুলে ধরেছি, আমরা আগামীতেও তুলে ধরব। আগামী শুক্রবার ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণিপেশার মানুষকে রাস্তায় নেমে আসার আহবান জানান। তিনি বলেন, এক এক সপ্তাহে একেকটি বিষয়কে নিয়ে আমরা রাস্তায় দাঁড়াব কাশ্মীরিদের সাথে সংহতি প্রকাশের জন্য।

জাতিসঙ্ঘের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, কাশ্মীরিদের রক্ষায় সবচেয়ে বড় অবদান রাখার কথা তাদের। কিন্তু জাতিসঙ্গ শক্তিশালীদের পক্ষাবলম্বনে ব্যস্ত। আমরা ২৭ সেপ্টেম্বর জাতিসঙ্ঘে অধিবেশনে বিষয়টি উত্থাপন করব। বিশ্বের যেখানেই পাকিস্তানি আছে, সেখানেই তারা কাশ্মীরি জনগণের পক্ষে জনমত তৈরির জন্য কাজ করবে। আমাদের বিদেশে যেবস স্থানে মিশন আছে, সবাই কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।

ইমরান খান বলেন, আমরা এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আমাদের সময় এসেছে সিদ্ধান্ত গ্রহণের। আমরা বেকারত্ব, ব্যবসা-বাণিজ্য, আবহাওয়া পরিবর্তনসহ নানা সমস্যায় জর্জরিত, একই সমস্যা ভারতেরও। তাদের প্রতি আহবান জানিয়েছি, আসুন বসে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করি। কিন্তু সব সময় তারা এক এক অজুহাতে এড়িয়ে গেছে এবং আমাদের ওপর নাশকতার অভিযোগ এনেছে। আমরা তার পরও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। বলেছি, আপনার এক পা আগান আমরা দুই পা এগোবো। আফগানিস্তান শান্তির পথে এগিয়ে গেছে। সেখানে সামরিক সমাধানের পরিবর্তে রাজনৈতিক প্রকিয়ায় সমাধানের পথে।

তিনি বলেন, যুদ্ধ শুরু হলে তা কারো নিয়ন্ত্রণে থাকবে না, জিতবে না কেউ। কাজেই সে পথে আমরা যেতে চাই না। আসুন আমরা আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করি।
~~~~~~~
সূত্র : ডন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।