সবুজ প্রান্ত
৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে প্রকাশ্যে ধুমপানে দন্ড ও জরিমানা ঘোষনা করলেন উপজেলা নির্বাহী অফিসার

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা এবং পৃষ্ঠপোষকতা বন্ধের দাবীতে ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জকিগঞ্জ উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স’র মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা টাস্কফোর্স’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্টিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, ডাব্লিউ বিডি প্রোগাম অফিসার সৈয়দা অন্যনা রহমান, নেটওয়ার্ক কর্মকর্তা শুভ কর্মকার, সহকারী প্রকল্প কর্মকর্তা আবু রায়হান, স্যানেটারী ইন্সেপেক্টর সৈয়দ জহরুল ইসলাম, উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স’র সদস্য আব্দুল হামিদ, যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদার, ফায়ার সার্ভিস কর্মকর্তা আইয়ুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসের এনামুল হক সরকার, সিলেট মিরর পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক ময়নুল হক, শিক্ষার্থী স্বপ্না বেগম, নুসরাত জাহান, ফারহান সাইয়্যিদ, রনি চন্দ্র রায়, অনিল রবি দাস, প্রান্ত বিশ্বাস প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধুমপান বিষপান এ নীতিবাক্যটি সিগারেটের গায়ে লেখা থাকলেও জনগন এসব মানছে না। ধুমপানের কুফল সম্পর্কে ধুমপায়ীদের অবগত করা উচিত। ধুমপানের ক্ষতিকর দিক গুলো জনগনের কাছে পৌছে দিতে হবে। জনসচেতনতা সৃষ্টির জন্য মসজিদের ইমাম, শিক্ষক, রাজনীতিবীদ, সমাজসেবী, সমাজকর্মীসহ সর্বস্থরের মানুষকে সোচ্চার হতে হবে। দিন দিন স্কুল কলেজের শিক্ষার্থীরা তামাকের সাথে জড়িয়ে পড়ছে। সকল অভিভাবকগণ তাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোন শিক্ষার্থী তামাক দ্রব্য ও মাদকের সাথে জড়াতে না পারে।

ডাব্লিউ বিডি প্রোগাম অফিসার সৈয়দা অন্যনা রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের প্রশংসা করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অগ্রণী ভূমিকার কারণে জকিগঞ্জে তামাক বিরোধী ক্যাম্পেইন সাড়া ফেলেছে। তামাকজাত দ্রব্য বর্জন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ উপজেলা জুড়ে মাইকিং করিয়েছেন। এর ফলে জকিগঞ্জের জনবহুল স্থানে ও গণপরিবহনে প্রকাশ্যে ধুমপান অনেকটা কমে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে সমাজের সকল মানুষ সচেতন হতে তিনি আহবান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা টাস্কফোর্স’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, জকিগঞ্জের জনবহুল স্থানে কেউ প্রকাশ্যে ধুমপান করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তামাকের বিজ্ঞাপন ও তামাক সেবনে উৎসাহিত করার অভিযোগ বরদাস্ত করা হবেনা। জকিগঞ্জের জনবহুল স্থানে কাউকে প্রকাশ্যে ধুমপানে পাওয়া গেলে জরিমানার পাশাপশি দন্ড দেয়া হবে। তিনি তামাক দ্রব্যকে বর্জন করতে সমাজের সর্বস্থরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১০

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১১

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১২

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৩

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৪

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৭

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৮

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।