হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-১ আসনে জামানত হারিয়েছেন ৪ সংসদ সদস্য প্রার্থী ‎

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৪ জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী জামানত হারিয়েছেন।

‎নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

‎নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ১৩৭টি। সে হিসেবে জামানত রক্ষা করতে একজন প্রার্থীকে কমপক্ষে ২৪ হাজার ২৬৮ ভোট পেতে হতো।

‎তবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৫৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট। গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরীফুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন মাত্র ১৭৪ ভোট

‎অন্যদিকে, গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার নির্বাচনের দুইদিন আগে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণ সমর্থন দিয়ে তার পক্ষে প্রচারণায় অংশ নেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ২১৯ ভোট।

‎ফলাফল অনুযায়ী, নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় এই চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।