জকিগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্যোগ–দুর্দিনে মানুষের ভরসা তালামীয : ফারহান আহমদ চৌধুরী ফুলতলী

AddText 12 26 05.29.45 scaled
AddText 12 26 05.29.45 scaled

দুর্যোগ, দুর্দিন আর মানবিক সংকটে যখন সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে, ঠিক তখনই আশার আলো হয়ে পাশে দাঁড়ায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া— এমন মন্তব্য করেছেন লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ফুলতলী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় জকিগঞ্জ উপজেলার ইছামতি শাহী ঈদগাহ মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “তালামীযে ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয়। এটি মানবতার সেবায় নিবেদিত একটি আদর্শিক প্ল্যাটফর্ম। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা যে কোনো সামাজিক সংকটে এই সংগঠনের কর্মীরা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবতার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, ইছামতি ডিগ্রি কলেজ এবং ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পক্ষকালব্যাপী এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শীতার্ত মানুষের মুখে হাসি ফোটায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সহসভাপতি আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর এবং আনজুমানে আল ইসলাহ লন্ডন ডিভিশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস। বক্তারা বলেন, মানবিক সমাজ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য এবং তালামীয সে দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছে।

ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সহসভাপতি আব্দুল মুকিত, রশিদিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল, কমিটির সদস্য হারুনুর রশিদ, ইছামতি ডিগ্রি কলেজ তালামীয শাখার সভাপতি কাওসার আহমদ, উপজেলা তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মানিকপুর ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি কামরুল ইসলাম চৌধুরী, কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাসিব তাপাদার, সহসভাপতি মাজেদ আহমদ চৌধুরী, ওলিউর রহমান চৌধুরী, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা শাখার সহসভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী, সেক্রেটারি শাহান আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক আরিফুর রহমান, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজান আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের আদর্শিক চেতনা, সমাজ সংস্কারে শিক্ষার্থীদের দায়িত্ববোধ এবং ভবিষ্যতে মানবকল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।