জকিগঞ্জ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে তালামীয দায়িত্বশীলদের মরহুম পিতা-মাতার স্মরণে দো‘আ মাহফিল সম্পন্ন

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের মরহুম পিতা-মাতার স্মরণে এক আবেগঘন দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় উপজেলা তালামীযের কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে ধর্মীয় পরিবেশে মরহুমদের স্মরণ ও তাঁদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

দো‘আ মাহফিলে জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মোঃ নায়িমের মরহুম পিতা মাওলানা মোঃ আলা উদ্দিন, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমদের মরহুমা মাতা এবং সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরীর পিতা মরহুম মাওলানা আব্দুল জলিল চৌধুরীসহ সংশ্লিষ্ট সকল মরহুমের মাগফিরাত কামনা করা হয়।

উপজেলা সভাপতি আবু হানিফ মোঃ নায়িমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দো‘আ পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. কুতবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের প্রচার সম্পাদক মাওলানা মো. ময়নুল হক, ইছামতী দারুল উলুম কামিল মাদ্রাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমান এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য মাহবুবে এলাহী, আলী আকবর ইপন, কামরুল ইসলাম, ইমাদ উদ্দিন, সিদ্দিকুর রহমান, রুহুল আমিন, মিলাদ আহমদ, আহিয়ান আহমদ, শাহান আহমদ প্রমুখ।

মাহফিলে অতিথিরা মরহুমদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দো‘আ ও মোনাজাত পরিচালনা করেন। ধর্মীয় আবহে আয়োজিত এ মাহফিল উপস্থিত সবার মাঝে গভীর আবেগ ও আত্মিক অনুপ্রেরণা সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১০

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১১

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১২

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৩

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৫

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৬

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৭

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৮

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৯

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।