সবুজ প্রান্ত
১৭ মার্চ ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাজাঞ্চি ইউনিয়নত বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি কনভেনশন সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার প্রার্থনায় আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

মাহফিলে তাহসিনা রুশদীর লুনা বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই, সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক। আমাদের দলীয় ঐক্যের মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে। ভয়-ভীতি কিংবা দমন-পীড়ন নয়, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে, সহায়তা ও ঐক্যের মাধ্যমে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এম. ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া এবং যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন।

এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি দিলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেইন আহমদ প্রবেল, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ সবুজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম আকবর, কৃষকদল নেতা আশিকুর রহমান, আমির আলী, ছাত্রদল নেতা খালেদ আহমদ, লায়েক আহমদ ও রাসেল আহমদ রায়হান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা তালুকদার জহির আহমদ এবং শেষ দোয়া পরিচালনা করেন মাহফিলের সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।