সবুজ প্রান্ত
১৫ মার্চ ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়: দেশে ও বিদেশে কী করবেন? জেনে নিন

বিদেশে পাসপোর্ট হারালে করণীয় পদক্ষেপ কী?

পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি, বিশেষ করে যারা বিদেশে অবস্থান করেন, তাদের জন্য এটি অক্সিজেনের মতো অপরিহার্য। পাসপোর্ট ছাড়া বিদেশে থাকলে আইনগত জটিলতায় পড়তে হতে পারে, এমনকি দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও থাকে। তাই, পাসপোর্ট হারিয়ে গেলে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক দেশে ও বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে কী করতে হবে এবং কীভাবে পুনরায় ইস্যু করা সম্ভব।



বাংলাদেশে পাসপোর্ট হারালে করণীয়

১. থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডির জন্য পাসপোর্টের ফটোকপি থাকা ভালো। যদি ফটোকপি না থাকে, তবে মোবাইলে স্ক্যান বা ছবি থাকলেও সেটি ব্যবহার করা যাবে।

যদি কোনো ধরনের কপি বা তথ্য না থাকে, তাহলে যে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করেছিলেন, সেখানে যোগাযোগ করতে হবে। জাতীয় পরিচয়পত্র (NID) দেখিয়ে পাসপোর্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে, যা দিয়ে থানায় জিডি করা সম্ভব।

২. নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন

জিডি করার পর অনলাইনে নতুন পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে। বর্তমানে বাংলাদেশে ই-পাসপোর্ট এবং মেশিন-রিডেবল পাসপোর্ট (MRP) উভয়ই ইস্যু করা হয়।

পাসপোর্ট পুনরায় ইস্যুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

• থানায় করা জিডির কপি

• জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদ

• হারানো পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)

• পাসপোর্ট ফি জমাদানের রশিদ

আবেদন জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন পাসপোর্ট ইস্যু করা হবে।



বিদেশে পাসপোর্ট হারালে করণীয়

১. থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন

বিদেশে থাকলে প্রথমে স্থানীয় থানায় গিয়ে একটি পুলিশ রিপোর্ট বা জিডি করতে হবে। জিডি করার সময় পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। যদি ফটোকপি না থাকে, তাহলে মোবাইলের স্ক্যান কপি ব্যবহার করা যেতে পারে।

২. বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করুন

জিডি করার পর নিকটস্থ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। সেখানে আপনার পাসপোর্ট হারানোর ঘটনা জানাতে হবে এবং নতুন পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করতে হবে।

৩. ট্রাভেল পারমিট সংগ্রহ করুন

তারপর সি-ফর্ম পূরণপূর্বক মিনিস্টার কাউন্সিলর বরাবর ট্রাভেল পারমিট ইস্যুর জন্য আবেদন করতে হবে। সি-ফর্মটি সাধারণত দেয়া হয় বিদেশ গমনের পর যে হোটেলে ওঠা হয় সেখান থেকে। আবেদনের সাথে যে কাগজগুলো লাগবে সেগুলো হলো-

• জিডির কপি

• হারানো পাসপোর্টের ফটোকপি

• হারানো পাসপোর্টের ভিসা

• পাসপোর্ট সাইজের ছবি

• এরাইভাল ভিসা কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

দুই থেকে তিন দিনের মধ্যে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। তবে, ট্রাভেল পারমিট পেয়ে গেলেও আপনার নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১০

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১১

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১২

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৩

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৪

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৫

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৬

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৭

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৮

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৯

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।