সবুজ প্রান্ত
২৩ নভেম্বর ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে চারটি ভেড়া চুরি: অভিযুক্ত সোহাগের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার


তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ব্যবসায়ী সুহেল আহমদের (৩৫) চারটি ভেড়া চুরির সাতদিন পর অবশেষে সেগুলো উদ্ধার করেছে পুলিশ।

গত ১৬ নভেম্বর রোববার বাদাঘাট বাজার থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের চারটি ভেড়া চুরি হয়। এ ঘটনায় সুহেল আহমদ বাদাঘাট মোল্লাপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে সোহাগ মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। তদন্তে বেরিয়ে আসে—চুরি হওয়া ভেড়াগুলো শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে সোহাগ মিয়ার শ্বশুরবাড়িতে রাখা হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারটি ভেড়া উদ্ধার করে।

অভিযোগে বলা হয়, বাদীর মোট ১১টি ভেড়া বাজারে রাখা ছিল। সেদিন ১নং ও ২নং বিবাদী চারটি ভেড়া তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, ভেড়াগুলো ৩নং বিবাদী সোহাগ মিয়ার কাছে আছে। সোহাগ দাবি করে—সে নাকি অন্য দুই অভিযুক্তের কাছ থেকে ১১ হাজার টাকায় ভেড়াগুলো কিনেছে এবং ভেড়া ফেরত দিতে ১৫ হাজার টাকা দাবি করে।

ঘটনার পর এলাকায় সালিশের চেষ্টা হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেয়নি। অভিযোগকারী জানান, বিবাদীরা এলাকায় চিহ্নিত উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক, তাদের কারণে এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল।

পরে যাচাই-বাছাই শেষে পুলিশ রবিবার (২৩ নভেম্বর) সোহাগের শ্বশুরবাড়ি থেকে চারটি ভেড়া উদ্ধার করে বাদীর কাছে হস্তান্তর করে।

এব্যাপারে অভিযুক্ত সোহাগের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই আমির হোসেন বলেন,

“ভেড়াগুলো বাদী সুহেলের ছোট ভাই সোহাগের কাছেই বিক্রি হয়েছিল। তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে ভেড়াগুলো উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১০

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১১

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১২

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৩

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৪

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৭

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৮

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।