সবুজ প্রান্ত
২০ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনসমুদ্রের বিদায় শেষে জাতীয় কবির পাশে শায়িত শহীদ ওসমান হাদি

InShot 20251220 220704866 ezgif.com optiwebp scaled
InShot 20251220 220704866 ezgif.com optiwebp scaled

ইতিহাসের এক বিশাল জানাজা ও সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

‎এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের চারপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত অনেকেই মন্তব্য করেন, রাজধানীর বুকে এমন স্বতঃস্ফূর্ত এবং ঐতিহাসিক জানাজা নিকট অতীতে আর দেখা যায়নি। জানাজায় অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো। আমরা তোমাকে বিদায় দিতে এখানে আসিনি। বাংলাদেশ যতদিন টিকে থাকবে, তুমি আমাদের মাঝে থাকবে”। হাদিকে নতুন প্রজন্মের প্রেরণা ও পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন তিনি।

‎জানাজা শেষে বিকেল ৩টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে এসে পৌঁছায়। এসময় কয়েক হাজার মানুষ ‘ইনসাফ’ ও ‘স্বৈরাচারবিরোধী’ বিভিন্ন স্লোগান দিয়ে প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জাতীয় কবির পাশে দাফনের মাধ্যমে জুলাই বিপ্লবের এই লড়াকু সৈনিককে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামাজিক সম্মানে বিদায় জানানো হলো। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর আততায়ীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর শাহাদাতবরণ করেন এই রাজপথের বিপ্লবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।