সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের কপিল উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য।
রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার শনির হাওড়সংলগ্ন ধুমাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুরে আলোচিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

AddText 12 22 08.35.17 scaled

