সবুজ প্রান্ত
২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ছেলের ছুরিকাঘাতে জকিগঞ্জের রহিমা বেগমের মৃত্যু

প্রতীকী ছবি
উবেদুল্লাহ তালুকদার :
সিলেট মহানগরের শাহপরাণ আবাসিক এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।




পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বদরুল ইসলাম (৪২) তার মা রহিমা বেগমকে ছুরিকাঘাত করেছেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রহিমা বেগম সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামের আব্দুল গাফফারের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার শাহপরাণ এলাকার হেপি কমপ্লেক্সে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে এসএমপি মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ছেলে বদরুলের ছুরিকাঘাতেই মায়ের মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। সে দীর্ঘদিন মৌলভীবাজারের একটি মডেল মসজিদের ইমাম হিসেবে চাকরি করত । চাকরিতে থাকাকালী তার মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়ায় তাকে চাকুরীচ্যুত করা হয়। এরপর পরিবার থেকে চিকিৎসার কোন উদ্যোগ না নেয়ায় সে দিন দিন আরো বেশী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই এইধরণের ঘটনা ঘটায়। সে বতর্মান পলাতক রয়েছে । তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আটকের পর জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানা যাবে।        




প্রতিবেশীরা জানান, রহিমা বেগম ছিলেন শান্তিপ্রিয় ও ধর্মপরায়ণ নারী। তার এমন করুণ মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।