মূল কনটেন্টে যান
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বর মাসে আবারও কমল এলপিজি গ্যাসের দাম


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
এলপিজি গ্যাসের দাম সেপ্টেম্বর ২০২৫

এলপিজি গ্যাসের দাম সেপ্টেম্বর মাসে নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংস্থাটি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।




গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,২৭৩ টাকা। ৩ আগস্টের সমন্বয়ের পর দাম ৯১ টাকা কমানো হয়েছিল, আর সেপ্টেম্বর মাসে আবার ৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,২৭০ টাকা।

একইসঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। সেপ্টেম্বর মাসে প্রতি লিটার অটোগ্যাস ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।




বিইআরসি জানায়, সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় এ সমন্বয় আনা হয়েছে। সেপ্টেম্বর মাসে প্রতি মেট্রিক টন প্রোপেনের দাম ধরা হয়েছে ৫২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৪৯০ মার্কিন ডলার। ৩৫:৬৫ অনুপাতে গড় দাম দাঁড়ায় ৫০০.৫০ মার্কিন ডলার, যা নতুন দামের ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে।