সবুজ প্রান্ত
২ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে এক বছরে গ্রাম আদালতে নিষ্পত্তি ১,২৪৫ মামলা

 

ক্ষতিপূরণ বাবদ আদায় ও হস্তান্তর ২০ লাখ ৮১ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক  :

সিলেট জেলার গ্রাম আদালতগুলোতে গত এক বছরে মোট ১ হাজার ২শ’ ৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে ক্ষতিপূরণ বাবদ আদায় ও হস্তান্তর করা হয়েছে ২০ লাখ ৮১ হাজার টাকা। এ সময় জেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৪শ’ ৩৮ জন নাগরিক গ্রাম আদালতে মামলা দায়ের করেন, যার মধ্যে ৩১১ জন নারী এবং ৯৩৪ জন পুরুষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবে সহজে ও কম খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে। সাধারণ মানুষকে গ্রাম আদালত ব্যবহারে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে। আগামী তিন মাসের মধ্যে জন্মনিবন্ধন সেবায় সিলেটকে দেশের শীর্ষ পাঁচ জেলার মধ্যে আনতে চাই। একই সঙ্গে স্থানীয়ভাবে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এতে মানুষের জীবনে প্রশান্তি ও ন্যায়বিচার নিশ্চিত হবে।”

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার। সভার শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের পরিচিতি, প্রচার কার্যক্রমের পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইপসার সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন। এছাড়া সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, ১০৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

সভায় অতিথিরা মত দেন, এ ধরনের কার্যক্রম গ্রাম আদালতের কার্যকারিতা ও জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।