সবুজ প্রান্ত
২৪ অগাস্ট ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজকের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে কিনা? – ২৪ আগস্ট ২০২৫

আজ রবিবার (২৪ আগস্ট ) সকাল থেকে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, যা আগামীকাল সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহওয়া ডটকমের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। অন্যদিকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও সারাদিনে একাধিকবার বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগ 

আজ সকাল থেকেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে বৃষ্টি হচ্ছে। দুপুরের মধ্যে বিভাগের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদিন অন্তত একাধিকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ায় বৃষ্টি চলছে। দুপুর পর্যন্ত বাকি জেলাতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে ১–২ বার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বিভাগ

সকাল থেকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরে বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটিতে বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে রাত পর্যন্ত কক্সবাজার ও বান্দরবনে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে।

খুলনা বিভাগ

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বিকেলের মধ্যে বিভাগের অন্যান্য জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ

আজ সকাল থেকে বৃষ্টি চলছে যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দিনের মধ্যে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ

দিনের বিভিন্ন সময়ে বরিশালের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ঢাকা বিভাগ

সকাল থেকেই কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দিনের মধ্যে ঢাকাসহ সব জেলায় অন্তত একাধিকবার বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানী ঢাকায়ও বৃষ্টি থেমে থেমে চলতে পারে।

সিলেট বিভাগ

সকাল ১০টার আগে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে সিলেট বিভাগের সব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।