সবুজ প্রান্ত
২১ অগাস্ট ২০২৫, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোটে বলি নয়, সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী চান জাকির হোসেইন

জকিগঞ্জ ডাক বাংলা




সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক ও সিলেট-৫ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী জাকির হোসেইন বলেছেন, “বিগত দিনে কুরবানি হয়েছি আমরা জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ। উন্নয়নের জন্য আমরা বঞ্চিত হয়েছি। বিএনপি পরিবারকে বলি দেওয়া হয়েছে, কিন্তু এবার আমরা সেই সুযোগটা দিতে চাই না। কারণ তাদের ক্যান্ডিডেট কি এক জায়গায়? না। যেহেতু তারা একটি রাজনৈতিক দল, তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে। সিলেট-৫ আসনে জোটে প্রার্থী না দিয়ে অন্য জায়গায় দেওয়া হোক।”

জোট প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের ক্যান্ডিডেট কোনো এক জায়গায় সীমাবদ্ধ নয়। তাই এবার জোটের কারণে অন্য কাউকে না দিয়ে জকিগঞ্জ-কানাইঘাটে বিএনপির ধানের শীষের প্রার্থী দেওয়া উচিত।




ধানের শীষ প্রার্থী দাবি করে জাকির হোসেইন বলেন, “আমরা চাই জকিগঞ্জ-কানাইঘাটে বিএনপির ধানের শীষের একজন প্রার্থী দেওয়া হোক। যদি তা হয়, আমরা সর্বশক্তি দিয়ে তাঁকে বিজয়ী করব, ইনশাআল্লাহ। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এই অঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।”

তিনি তরুণ ভোটারদের গুরুত্বের দিকেও ইঙ্গিত করে বলেন, “আসন্ন নির্বাচনে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সময়োপযোগী নেতৃত্ব বেছে নিয়ে তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হবে।”




বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল চারটায় জকিগঞ্জ ডাকবাংলা মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।