সবুজ প্রান্ত
১১ অগাস্ট ২০২৫, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসআই আকবরের জামিন, রায়হানের মায়ের কান্নায় ভারী আদালতপাড়া

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি, সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গত রোববার (১০ আগস্ট) তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।

জানা যাত,২০২০ সালের ১০ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হানকে পুলিশি নির্যাতন করা হয় এবং পরদিন তার মৃত্যু ঘটে। ওই ঘটনায় রায়হানের স্ত্রী “পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন” অনুযায়ী মামলা দায়ের করেন। পরে ৯ নভেম্বর ২০২০ এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পেলেন।

এদিকে জামিনের খবর আদালত পাড়ায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন রায়হানের মা। তিনি বলেন, “পাঁচ বছর ধরে আমি সুষ্ঠু বিচারের অপেক্ষায় আছি। কোর্টে কোর্টে ঘুরতে ঘুরতে কোনো দিশা পাচ্ছি না। আজ শুনলাম প্রধান আসামি আকবর জামিনে বের হয়েছে—মনে হলো, আর বিচার পাব না। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দেশবাসী ও সিলেটবাসীর কাছে ন্যায়বিচারের জন্য সহযোগিতা চাইছি। আমার সংসার ধ্বংস হয়ে গেছে। যদি বিচার না হয়, তাহলে এই কোর্ট-কাছারির মানে কী?”

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলা কর্মকর্তা মনিরুল হাসান জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।