সবুজ প্রান্ত
৪ অগাস্ট ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগে জুলাইয়ে সড়কে প্রাণ গেল ২৬ জনের

সিলেট বিভাগে গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬১ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসজুড়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই চার জেলায় মোট ২৬টি সড়ক দুর্ঘটনা ঘটে।




সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। এখানে ১০টি দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৬টি করে দুর্ঘটনা ঘটেছে। সুনামগঞ্জে প্রাণ গেছে ৬ জনের, আহত হয়েছেন ১২ জন। হবিগঞ্জে মৃত্যু হয়েছে ৭ জনের, আহত ১০ জন। মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত হয়েছেন ২ জন।




নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১০ জন, সিএনজি ও লেগুনার চালক বা যাত্রী ছিলেন ৬ জন এবং চালক ছিলেন ১২ জন। এছাড়া পথচারী হিসেবে নিহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মধ্যে ২১ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে। ১৪টি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১৫ জন। গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন ৪টি দুর্ঘটনায়। এছাড়া বৈদ্যুতিক খুঁটি কিংবা গাছে ধাক্কা লেগে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

এর আগের গত জুনে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছিলেন।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১০

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১১

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৩

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৪

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৫

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৬

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৭

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৯

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।