সবুজ প্রান্ত
৩১ অগাস্ট ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কম দামে দারুণ ফিচার নিয়ে এলো নোভিয়া এ৩৬ স্মার্টফোন

ZTE nubia A36 Price in Bangladesh

দেশের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন এসেছে চীনা কোম্পানি জিটিইর নোভিয়া এ৩৬। মাত্র ৮,৫০০ টাকায় ফোনটি ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে কিছু আকর্ষণীয় ফিচার। এর আগে ৯,৫০০ টাকায় বাজারে এসেছিল নোভিয়া এফ৫৬, যা ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার নোভিয়া এ৩৬ প্রায় একই মান বজায় রেখে আরও কম দামে বাজার মাতাতে এসেছে।

ডিজাইন ও ডিসপ্লে

নোভিয়া এ৩৬-এর ডিজাইন আধুনিক এবং আইফোনের মতো প্রিমিয়াম লুকের। ফোনটির বডি প্লাস্টিকের হলেও এতে ধাতব ফিনিশ দেওয়া হয়েছে। ওজন মাত্র ১৯৬ গ্রাম এবং পুরুত্ব ৮.৩ মিমি। ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে, যা ৯০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। এর ফলে ভিডিও দেখা এবং সাধারণ ব্যবহার অভিজ্ঞতা অনেক মসৃণ হয়।

পারফরম্যান্স

ফোনে ব্যবহৃত ইউনিসক টি৬০৬ চিপসেট দৈনন্দিন কাজ এবং হালকা গেমের জন্য যথেষ্ট। ভারী গেমের জন্য এটি উপযুক্ত নয়, তবে ফ্রি ফায়ার-এর মতো জনপ্রিয় গেম সহজেই খেলা যাবে। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৫ এবং এর সাথে ব্যবহার করা হয়েছে মাইওএস ১৫ ইন্টারফেস, যা ব্যবহারকারীদের সহজ নেভিগেশন এবং আধুনিক ফিচার প্রদান করে।

র‍্যাম,স্টোরেজ

নোভিয়া এ৩৬-তে রয়েছে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এছাড়া এতে ডেডিকেটেড এসডি কার্ড স্লট আছে, যা ব্যবহারকারীদের স্টোরেজ বাড়ানোর সুবিধা দেয়।

ক্যামেরা

ফোনটির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। সাধারণ ছবি তোলা, ভিডিও কল এবং সেলফি তোলার জন্য এই ক্যামেরাগুলো যথেষ্ট। এছাড়া ডাইনামিক রেঞ্জ ভালো হওয়ায় দামের তুলনায় মানসম্পন্ন ছবি পাওয়া যায়।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, যা এক চার্জে সারাদিন ব্যবহার সম্ভব। এটি ১০ ওয়াট চার্জিং সমর্থন করে এবং মাত্র ২ ঘণ্টায় পুরো চার্জ হয়। এছাড়া ফোনে রয়েছে নোভিয়া ফ্রি ফিচার, যার মাধ্যমে নেটওয়ার্ক ছাড়াও অন্য নোভিয়া ফোনে কল এবং মেসেজ পাঠানো যায়। ফোনটিতে ভালো মানের লাউড স্পিকার এবং উজ্জ্বল ফ্ল্যাশ লাইটও আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।