সবুজ প্রান্ত
৮ অগাস্ট ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক হত্যায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ক্ষোভ ও নিন্দা

জকিগঞ্জ প্রতিনিধি :: গাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিনে, সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো-এর সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ। দুটি নৃশংস ঘটনায় সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া, ক্ষোভ আর আতঙ্কের ঢেউ।
এই বর্বরোচিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন— “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য প্রকাশ, জনস্বার্থ রক্ষা ও ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করেন। অথচ আজ তাদের জীবনই চরম অনিরাপত্তায়। গাজীপুরের এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, সত্য ও স্বাধীন সাংবাদিকতার ওপরই আঘাত।” ন্যায়বিচার ও নিরাপত্তায় তিন দফা দাবি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সরকারের প্রতি অবিলম্বে তিন দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে— ১. সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান। ২. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষা কাঠামো প্রতিষ্ঠা। ৩. সারাদেশে সাংবাদিকদের ওপর সংঘটিত সহিংসতা, নিপীড়ন ও হয়রানির প্রতিটি ঘটনার বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। 
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়— “সাংবাদিক হত্যা কোনোভাবেই একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। আমরা দোষীদের শাস্তি ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।