সবুজ প্রান্ত
১২ অগাস্ট ২০২৫, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছিনতাইয়ে রাজি না হওয়ায় ক্বীনব্রিজে যুবক খুন


গোলাপগঞ্জ প্রতিনিধি 

সিলেটের ক্বীনব্রিজ এলাকায় ডালিম আহমদ নামে এক যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‌্যাব। আটক প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে— ছিনতাইয়ে রাজি না হওয়া এবং বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় ডালিমকে হত্যা করা হয়।

রবিবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে র‌্যাব-৯ এর একটি দল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি শেখ মনিরকে (৩০) গ্রেফতার করে। তিনি গোলাপগঞ্জ উপজেলার কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে।

মামলার বিবরণ

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম ডালিম আহমদ ঘটনার সঙ্গে জড়িতদের পূর্বপরিচিত ছিলেন। তারা একটি চোর-ছিনতাইকারী চক্রের সদস্য এবং প্রায়ই ডালিমকে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে প্ররোচিত করত।

গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ক্বীনব্রিজ এলাকায় তারা ফের ডালিমকে ছিনতাইয়ে অংশ নিতে বলে। কিন্তু ডালিম এতে রাজি না হয়ে পুলিশে খবর দেওয়ার কথা জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় এক আসামি তাকে পেছন থেকে ধরে রাখে এবং শেখ মনির তার বাম উরুতে ছুরি দিয়ে আঘাত করে। বাকি আসামিরাও ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ডালিমকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মামলা ও তদন্ত

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।