সবুজ প্রান্ত
২৭ অগাস্ট ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মাওলানা হুছাইন আহমদ বারগাত্তী (রহ.)-এর ঈসালে সওয়ার মাহফিল

 

জকিগঞ্জ প্রতিনিধি  :

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় সদ্যপ্রয়াত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মাওলানা মোঃ হুছাইন আহমদ তাপাদার বারগাত্তী (রহ.)-এর ঈসালে সওয়ার উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বুধবার (২৭ আগস্ট) এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান মানিকপুরীর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ বাজার জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী আজিজুর রহমান তাপাদার। বক্তব্য রাখেন মরহুম মাওলানা হুছাইন আহমদ তাপাদার (রহ) এর একমাত্র ছেলে আমিমুল ইহসান।

মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাওলানা ইমাদ উদ্দিন গোটারগ্রামী, মাওলানা ফারুক আহমদ কাচারচকী, মোঃ রফিকুল ইসলাম, আরবী প্রভাষক মাওলানা ছাদিকুর রহমান খাদিমানী ও সহকারী শিক্ষক মাস্টার আব্দুল আলীম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. তাহের আহমেদ, মো. নিয়াজুল হক, সুফিয়ান আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মো. শামছুল ইসলাম, হামদ বারী তায়ালা পরিবেশন করেন মো. মিনহাজুল ইসলাম, নাতে রাসুল পরিবেশন করেন জুবায়ের আহমদ এবং মর্সিয়া পরিবেশন করেন হাফিজ জুনেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আজিজুর রহমান তাপাদার বলেন, “মরহুম মাওলানা হুছাইন আহমদ তাপাদার বারগাত্তী (রহ.) ছিলেন একাধারে মুহাক্কীক আলেমে দ্বীন ও কৃতী শিক্ষাবিদ। বিশেষ করে মাসআলা-মাসাইলে তাঁর জুড়ি ছিল না। গবেষণার মাধ্যমে তিনি ইলমি অঙ্গনে যে অতুলনীয় অবদান রেখে গেছেন তা ভুলার নয়। বর্তমান সময়ে তাঁর মতো একজন আলেমে দ্বীনের বড়ই প্রয়োজন ছিল।”

মাহফিলে অন্যান্য বক্তারাও তাঁর জীবনের নানাদিক তুলে ধরেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।