সবুজ প্রান্ত
৩০ অগাস্ট ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙা ঘর থেকে পাকা আশ্রয়: মরহুম রিয়াজ পরিবারের পাশে লতিফি হ্যান্ডস

নিজস্ব প্রতিবেদক : 

মৌলভীবাজার জেলার তরুণ রিয়াজ—সদা হাস্যোজ্জ্বল, অমায়িক স্বভাবের এক মেধাবী ছাত্র। গত রামাদানে পবিত্র কুরআন বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার উদ্দেশ্যে ভর্তি হয়েছিল ফুলতলীর দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ১২ রামাদ্বান (২০২৫ খ্রি.) পুকুরে ডুবে এই কিশোর ছাত্রের অকাল মৃত্যু ঘটে।

হঠাৎ বিদায়ে পরিবারসহ পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের কালো ছায়া। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়া পরিবারের মাথার ওপরে তখন ভাঙা টিনশেড ঘর।

এমন দুঃসময়ে মানবতার মূর্ত প্রতীক, যুগের হাতেমতাঈ খ্যাত হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত লতিফি হ্যান্ডস পাশে দাঁড়ায়। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়—রিয়াজের ভাঙা ঘর ভেঙে একটি নতুন পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে।

আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। রিয়াজের পরিবারের জন্য নির্মিত পাকা ঘরের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর লতিফি হ্যান্ডস-এর জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি পরিবারের হাতে তুলে দেন।

নতুন ঘর হাতে পেয়ে পরিবার যেন পেলো বেঁচে থাকার নতুন সাহস। এলাকাবাসী এ উদ্যোগকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তারা আবেগভরে বলেন, “রিয়াজ চলে গেছে, কিন্তু তার স্মৃতি আজ পরিবারের এই পাকা আশ্রয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।”

স্থানীয়রা লতিফি হ্যান্ডস-এর এ মহৎ উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুম রিয়াজের রুহের মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।