সবুজ প্রান্ত
২৭ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয়: স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি দাবি জমিয়তের

সিলেটের কানাইঘাটে অনুষ্ঠিত বিশাল গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক অভিযোগ করেছেন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্বাধীন বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, “বর্তমান ইন্টারিম সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে তিন বছর মেয়াদি চুক্তিতে এই কার্যালয় স্থাপন করেছে। আমাদের আশঙ্কা, পার্বত্য অঞ্চলসহ দেশের অভ্যন্তরীণ বিষয়ে এরা নাক গলাবে। সমকামিতা, ট্রান্সজেন্ডার ও অন্যান্য অনৈসলামিক কার্যক্রম প্রচার ও প্রমোট করাই এই কার্যালয়ের মূল লক্ষ্য। বাংলাদেশের শান্ত পরিবেশে এই ব্যর্থ প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের কার্যক্রম আজ কতটা ব্যর্থ হয়েছে তা আমরা সকলেই দেখেছি। মানবাধিকারের নামে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের পক্ষে আমরা নই। তাই দ্রুত এই চুক্তি বাতিল হওয়া উচিত।”

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় কানাইঘাট বাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জমিয়ত উলামা বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি ঐতিহ্যবাহী দারুল উলূম মাদ্রাসা থেকে উত্তর বাজার হয়ে কানাইঘাট থানা প্রদক্ষিণ করে রামিজা পয়েন্টে সমাবেশ স্থলে মিলিত হয়। দেড় থেকে দুই কিলোমিটার দীর্ঘ মিছিল ও ব্যাপক জনসমাগম দুই সংগঠনের ঐক্য এবং স্থানীয় জনতার সমর্থন প্রকাশ করেছে।

মিছিল ও সমাবেশে দারুল উলূম কানাইঘাটের শায়খুল হাদীস খলিফায়ে বায়মপুরী শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর সভাপতিত্বে এবং মুফতি ইবাদুর রহমান ও কারী মাও. হারুন আহমদ-এর যৌথ পরিচালনায় তেলাওয়াত করা হয়। মুশাহিদিয়া কেরায় বিভাগের প্রধান কারী সাজ্জাদুর রহমান তেলাওয়াতের নেতৃত্ব দেন।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি, খলিফায়ে ফেদায়ে মিল্লাত, দারুল উলূম কানাইঘাটের শায়খুল হাদীস আল্লামা আলিম উদ্দীন দুর্লভপুরী। প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “ইসলাম ও মুসলমানদের পক্ষে জাতিসংঘ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। তাই বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের কোনো প্রয়োজন নেই। ইন্টারিম সরকার যেন দ্রুত চুক্তি বাতিল করে।”

সভায় প্রস্তাবনা পাঠ করেন জমিয়তে উলামা বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, পূর্ব সিলেট আযাদ দীনী এদারা বোর্ডের শিক্ষাসচিব মাও. শামসুদ্দিন দুর্লভপুরী। এছাড়াও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক সুরইঘাটি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাও. জয়নুল আবেদীন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ আলী।

অনুষ্ঠানটি সভাপতি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর দোয়া ও নসিহতের মাধ্যমে সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।